© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের কোন বিষয়ে চটে গেলেন রাজপাল যাদব? কী নিয়ে অভিযোগ তার?

শেয়ার করুন:
ফের কোন বিষয়ে চটে গেলেন রাজপাল যাদব? কী নিয়ে অভিযোগ তার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ পিএম | ০৪ মার্চ, ২০২৬
ঋণের দায়ে তিহাড় জেলে আত্মসমর্পণ, তারপর জামিনে মুক্তি এই কয়েক সপ্তাহে কৌতুকাভিনেতা রাজপাল যাদবকে ঘিরে বিতর্কের শেষ নেই। ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে কয়েক দিন জেল হেফাজতে থাকতে হয়েছিল তাঁকে। টানা ১২ দিন তিহাড় জেলে কাটানোর পর অবশেষে মুক্তি পান অভিনেতা। কিন্তু জেল থেকে বেরোনোর পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁকে।

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে মুখ খুলে ক্ষোভ উগরে দিয়েছেন রাজপাল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর নিয়ে তিনি বিশেষভাবে বিরক্ত। দাবি করা হয়েছিল, আদালতে বিচারকের সামনে নাকি তিনি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। এই প্রসঙ্গেই স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, তিনি মোটেই কান্নায় ভেঙে পড়েননি। মানুষকে অনুরোধ করেছেন মনগড়া গল্পে বিশ্বাস না করতে। তাঁর অভিযোগ, যাচাই না করেই অনেকেই বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দিয়েছেন।



রাজপালের বক্তব্য, তাঁর মুখ দেখলে মানুষ হাসতে অভ্যস্ত, তাই বলে তাঁকে নিয়ে অতিরঞ্জিত নাটক রচনা করা ঠিক নয়। শুভাকাঙ্ক্ষীরা পাশে দাঁড়ালেও কিছু মানুষ অকারণে নেতিবাচক প্রচার করছেন বলেই দাবি তাঁর।

এদিকে আর এক সাক্ষাৎকারে অভিনেতা সোনু সুদের মন্তব্য নিয়েও চটেছেন রাজপাল। সোনু জানিয়েছিলেন, তাঁর আগামী ছবিতে খলচরিত্রে রাজপালকে নেওয়ার ইচ্ছে রয়েছে। সেই প্রসঙ্গ তুলতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন তিনি। স্পষ্ট ভাষায় বলেন, কাজের জন্য তাঁকে কারও কাছে হাত পাততে হয় না। কাজ চাওয়ার মধ্যে লজ্জা নেই, কিন্তু তাঁর কাছে কাজের অভাবও নেই। অভিনয়ই তাঁর জীবনের কেন্দ্রবিন্দু, আর নিজের দক্ষতায় তিনি অন্যদের তুলনায় চার গুণ বেশি কাজ পান বলেও দাবি করেন অভিনেতা।

জেল থেকে বেরিয়ে সংশোধনাগারের পরিস্থিতি নিয়েও মুখ খুলেছিলেন তিনি। ভাইঝির বিয়েতে যোগ দিতে জামিনের আবেদন করেছিলেন রাজপাল। সব মিলিয়ে আইনি জটিলতা কাটলেও বিতর্ক এখনো তাঁকে ঘিরে রেখেছে।

পিআর/টিএ

মন্তব্য করুন