© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় বিএনপি নেতা বহিষ্কার

শেয়ার করুন:
খুলনায় বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
খুলনা জেলার বটিয়াঘা উপজেলার ৪ নম্বর সুরখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) জেলা বিএনপির সদস্য (দাপ্তরিক দায়িত্বে) জাফরী নেওয়াজ চন্দন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়। দলীয় সিনিয়র নেতাদের নামে অশালীন মন্তব্য ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার উদাহরণ প্রমাণিত হওয়ায় তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

এমকে/টিএ

মন্তব্য করুন