© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে দেড় বছর পর ইউপি চেয়ারম্যানের পদে ফিরলেন আ. লীগ নেতা

শেয়ার করুন:
কক্সবাজারে দেড় বছর পর ইউপি চেয়ারম্যানের পদে ফিরলেন আ. লীগ নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মামলা সংক্রান্ত জটিলতায় অপসারিত হওয়ার দেড় বছর পর আদালতের রায়ে স্বপদ ফিরে পেয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে দীর্ঘদিন পরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অংশ নেন। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয়রা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা দেশের একটি গণমাধ্যমকে বলেন, প্যানেল চেয়ারম্যান-২ ইউপি চেয়ারম্যানের পরিবর্তে দায়িত্ব পালন করে আসছিলেন। উচ্চ আদালতের রিট আদেশের প্রেক্ষিতে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান পুনরায় আজ থেকে দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব গ্রহণের পর ছৈয়দ আলম জানান, আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। মহামান্য আদালতের রায়ে আবারও আমার দায়িত্ব ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ আগের মতোই ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।

এর আগে একটি মামলা চলমান থাকায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। পতিত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ২০২১ সালের ইউপি নির্বাচনে জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছৈয়দ আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 


ইউটি/টিএ

মন্তব্য করুন