সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিন চেম্বার আদালতে স্থগিত
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ০৫ মার্চ, ২০২৬
কক্সবাজারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একইসঙ্গে ২০ এপ্রিল নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
ইউটি/টিএ