ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান
ছবি: সংগৃহীত
০২:৪৮ এএম | ০৬ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ তথ্য জানায় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
তারা বলেছে, দুই ঘণ্টা বন্ধ থাকার পর ইরান নতুন করে আবারও মিসাইল নিক্ষেপ করেছে। মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে বলে উল্লেখ করেছে সংবাদমা্ধ্যমটি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরআই/এসএন