© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেই ভিডিওর জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি: হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
সেই ভিডিওর জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ এএম | ০৬ মার্চ, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর সঙ্গে নিজের ভাইরাল হওয়া ভিডিওর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি ভিডিওটি নির্বাচনকালীন সময়ের বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া ওই পোস্ট হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।’

ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা উল্লেখ করে পোস্টে তিনি আরও লিখেছেন, ‘উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে-তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’



হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখপ্রকাশ করছি।’

আইকে/টিকে

মন্তব্য করুন