রেল ক্রসিংয়ে মোটরসাইকেল, ট্রেনের ধাক্কায় নিহত ২ আরোহী
ছবি: সংগৃহীত
০৩:৩৮ এএম | ০৬ মার্চ, ২০২৬
গাজীপুরে একটি অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলার পূবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পূবাইল গ্রামের সজীব ও সাতানিয়া এলাকার বাপ্পি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে পূবাইল রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী 'মহানগর এক্সপ্রেস' ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়।
এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ থানায় নেয়। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আরআই/এসএন