© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

শেয়ার করুন:
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ০৬ মার্চ, ২০২৬
ভারতীয় কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে খোশ আলাপে মেতে উঠতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন দৃশ্য দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোশগল্পে অংশ নেন। এ সময় বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

ইফতার মাহফিলে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি।

এ সময় বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন