© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

শেয়ার করুন:
কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
কুয়েতের সালমি এলাকায় মাইন বিস্ফোরণে মো. জাহেদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উট চড়াতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

নিহত জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। দুই বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে তিনি মরুভূমিতে উট লালন-পালনের কাজ করতেন।

নিহতের সহকর্মী লুতফুর রহমান জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও জাহেদ উট চড়াতে মরুভূমিতে যান। এসময় মাটির নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা কোনো ল্যান্ডমাইন বালুর নিচে ঢাকা পড়ে ছিল, যা জাহেদের পদপিষ্ট হওয়ায় বিস্ফোরিত হয়। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সন্দ্বীপের স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন