© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার থেকে হামলায় প্রায় ২০০ শিশু নিহত: ইউনিসেফ

শেয়ার করুন:
শনিবার থেকে হামলায় প্রায় ২০০ শিশু নিহত: ইউনিসেফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩১ পিএম | ০৬ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও হামলায় শিশুদের প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত শনিবার থেকে বিভিন্ন হামলায় মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই এই হতাহতের ঘটনা ঘটেছে। সংস্থাটি জানায়, নিহত শিশুদের মধ্যে ইরানে কমপক্ষে ১৮১ জন, লেবাননে সাতজন, ইসরায়েলে তিনজন এবং কুয়েতে একজন রয়েছে।

এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, ‘শিশুরা কখনো যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় মূল্য তাদেরই দিতে হয়। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা বৃদ্ধি ইতিমধ্যেই শিশুদের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে।’

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রথম দিনেই দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র : আলজাজিরা
এসএস/এসএন

মন্তব্য করুন