যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ডাক দিলেন ৬৬০ সুন্নি আলেম
ছবি: সংগৃহীত
০৫:৪৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন ইরানের সুন্নি মুসলিম সমাজের ধর্মীয় নেতারা। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম সমাজের ধর্মীয় নেতারা যুদ্ধে সশস্ত্রবাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পার্স টুডে।
প্রতিবেদনে বলা হয়, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম এক যৌথ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে ধর্মীয় নেতারা বলেন, সর্বোচ্চ নেতা তার সুদীর্ঘ জীবনে হক প্রতিষ্ঠা, ইসলামের জন্য লড়াই, বিশ্বের মজলুমদের প্রতি সমর্থন জানিয়ে অবশেষে শহীদী মর্যাদার সঙ্গে আল্লাহর দিদারে চলে গেছেন।
তারা আরও বলেন, নিঃসন্দেহে আজ সময় এসেছে ইসরায়েল-মার্কিন আগ্রাসন মোকাবিলা করা সব আলেম-ওলামা, চিন্তাবিদ এবং সারা বিশ্বের বিশেষ করে স্বাধীনতাকামী মুসলমানদের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব হয়ে পড়েছে। কারণ, এই হামলা কোনো একটি জাতি কিংবা ভূখণ্ডের বিরুদ্ধে নয় বরং ইসলাম-মুসলমানদের ঈমান ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে হামলা।
এসএস/এসএন