যুদ্ধের ২৩তম হামলা শুরুর ঘোষণা বিপ্লবী গার্ডের
ছবি: সংগৃহীত
১২:১০ এএম | ০৭ মার্চ, ২০২৬
গত শনিবার দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর শুরু হয় যুদ্ধ। এরপর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।
দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে তারা ২৩তম হামলা শুরু করেছে। তাদের এ ঘোষণার আগে দখলদার ইসরায়েলে মিসাইল আসার খবর জানা যায়।
সূত্র: আলজাজিরা
আরআই/টিএ