© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জের এএসপি জহিরুল ইসলাম ক্লোজড

শেয়ার করুন:
হবিগঞ্জের এএসপি জহিরুল ইসলাম ক্লোজড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ০৭ মার্চ, ২০২৬
হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। তাকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

গত ৪ মার্চ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সংযুক্তি প্রত্যাহার করে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে এডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন বলেন, এটি প্রশাসনিক বিষয়। প্রশাসনিক প্রয়োজনে যেকোনো সময় কর্মকর্তাদের বদলি করা হতে পারে।

ইউটি/টিএ

মন্তব্য করুন