এপস্টেইনের গ্যাংরা নয়, ইরানিরা নিজ জাতির ভাগ্য নির্ধারণ করবে: ইরানের স্পিকার
ছবি: সংগৃহীত
০৩:৪৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যৌন অপরাধী জেফরে এপস্টেইনের গ্যাং হিসেবে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ। তিনি বলেছেন, ইরানের ভাগ্য ইরানিরাই নির্ধারণ করবে, এপস্টেইনের গ্যাংরা নয়।
ইরানের নতুন নেতা নির্বাচনে নিজেকে যুক্ত করতেই হবে বলে গতকাল জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে পরবর্তীতে কে শাসক হবে সেখানে তারা ভূমিকা রাখবেন। তার এমন মন্তব্যের জেরে এ কথা বলেন ইরানি স্পিকার।
তিনি বলেছেন, “ট্রাম্প এখনো বুঝতে পারছেন না, আমাদের ইমাম আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে, তিনি নিজের এবং মার্কিন সেনাদের ওপর কি বিপর্যয় ডেকে এনেছেন। তিনি এখন একটি জাতিকে নির্দেশনা দিতে চান।”
“প্রিয় ইরানের ভাগ্য, যা জীবনের চেয়েও বেশি মূল্যবান, নির্ধারণ করবে শুধুমাত্র ইরানিরাই। যৌন অপরাধী এপস্টেইনের গ্যাংরা নয়।”
সূত্র: আলজাজিরা
আরআই/টিকে