‘জয় বাংলা’ এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়ে গেছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
১২:৫৪ পিএম | ০৭ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, 'রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে "জয় বাংলা" বলে বক্তব্য শেষ করতেন, এখন "জিন্দাবাদ" বলে শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। "জয় বাংলা" "বাংলাদেশ জিন্দাবাদ" হয়ে গেছে এখন। একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।'
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।
সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 'শাপলা কলি' প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরেও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীরা চুপ আছেন অভিযোগ করে নাহিদ বলেন, মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সরব থাকবে।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/টিএ