ইসরায়েলের ২টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শনিবার (৭ মার্চ) সংস্থাটির পাঠানো বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
বিবৃতি বলা হয়েছে, স্থানীয় সময় সকালে ইসরায়েলের আকরে শহরের পূর্বে অবস্থিত তসরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ব্যারাজ নিক্ষেপ করা হয়।
আরেক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, স্থানীয় সময় দুপুরে সাড়ে ১২টার দিকে লেবানন সীমান্তবর্তী শহর কফর কিলার ফাতিমা গেট ক্রসিংয়ের কাছে জড়ো হওয়া সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হয়েছে।
তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমআর/টিকে