© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও ইরানের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলি বাহিনীর

শেয়ার করুন:
আবারও ইরানের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলি বাহিনীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ০৭ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে আসা কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ার পরই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরো বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র হামলার কারণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন। তিনি বলেন, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার এই বোমা তারা ব্যবহার করেছে।

এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

এমআর/টিকে 

মন্তব্য করুন