© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিমের সেঞ্চুরি, রিশাদের ৫ উইকেটে প্রস্তুতি সারল বাংলাদেশ

শেয়ার করুন:
তামিমের সেঞ্চুরি, রিশাদের ৫ উইকেটে প্রস্তুতি সারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ এএম | ০৮ মার্চ, ২০২৬
চলতি সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তার আগে দুই দলে ভাগ হয়ে গতকাল (শনিবার) ক্রিকেটাররা নেমেছিলেন প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবি একাদশ ৪০ রানে হারিয়েছে প্রতিপক্ষ বিসিবি অল স্টার্সকে।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করে বিসিবি একাদশ। তাদের পক্ষে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া লিটন দাস ৪৪ ও নাজমুল হোসেন শান্ত ৪০ রান করেন। সাইফ হাসান ২২, সৌম্য সরকার ১১, আফিফ হোসেন ধ্রুব ২৯ ও মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ২৪ রান করেন। অল স্টার্সের পক্ষে ৩টি উইকেট পান রিপন মণ্ডল।

জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে বিসিবি অল স্টার্স। দলের পক্ষে অর্ধশতক করেছেন জিসান আলম (৬৭ বলে ৫০ রান)। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ৪৮ বলে ৪৯ রান, নাঈম শেখ ৪০ রান এবং শেষদিকে ৪৮ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন রিপন। বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন রিশাদ হোসেন। তিনি একাই নেন ৫ উইকেট। জোড়া উইকেট পান নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি একাদশ : ২৯৫/৮ (৫০ ওভার)

তামিম ১০০, লিটন ৪৪, শান্ত ৪০, আফিফ ২৯, মিরাজ ২৪

রিপন ১০-০-৪৯-৩, মোসাদ্দেক ৯.৫-০-৩৪-১, সাকলাইন ৬-০-৪৮-১

বিসিবি অল স্টার্স : ২৫৫/৯ (৫০ ওভার)

জিসান ৫০, সাকলাইন ৪৯, নাঈম ৪০, রিপন ৩৯*

রিশাদ ১০-১-৪০-৫, নাহিদ ১০-০-৪৫-২, মিরাজ ১০-১-৩৯-১

এসকে/টিকে

মন্তব্য করুন