প্রধান নির্বাচক হতে শেষ দিনে আবেদন করছেন হাবিবুল বাশার
ছবি: সংগৃহীত
১১:১৩ এএম | ০৮ মার্চ, ২০২৬
প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর কয়েক মাস রয়েছেন আর জাতীয় দলের সঙ্গে। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছে ক্রিকেট বোর্ড।
ইতোমধ্যে অনেকেই আবেদন করেছেন প্রধান নির্বাচক হওয়ার জন্য। আজ রোববার আবেদন করার শেষ দিন। এদিন প্রধান নির্বাচক হতে আবেদন করবেন হাবিবুল বাশার সুমন। তিনি জানান, ‘আমি তো বাইরের কেউ না, ভেতরের লোক। এখনো ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কাল (৮ মার্চ) দিয়ে দেবো। আরও অনেকেই দিচ্ছে আপনারা দেখেছেন। বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে।’

এদিকে প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘আপনারা জানেন বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে সবাই আবেদন করছেন। তাদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা এমনই আছে।’
এসকে/টিকে