টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬ / ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত
০২:৫৮ পিএম | ০৮ মার্চ, ২০২৬
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাইভোল্টেজ ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত।
টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে দুই দলই।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড।
ভারতের ব্যাটিং লাইনে আছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান ও অধিনায়ক সূর্যকুমার যাদবের মতো আক্রমণাত্মক ব্যাটাররা। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও অক্ষর প্যাটেল দলের ভারসাম্য বাড়িয়েছে। বোলিং আক্রমণে জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী প্রতিপক্ষকে চাপে রাখার দায়িত্বে থাকবেন।

অন্যদিকে নিউজিল্যান্ডও শক্তিশালী স্কোয়াড নিয়ে ফাইনালে উঠেছে। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি দলকে দ্রুত শুরু এনে দিতে পারে। মিডল অর্ডারে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। বোলিংয়ে ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও অধিনায়ক মিচেল স্যান্টনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ফাইনালে দুই দলই সেমিফাইনালে যে একাদশ নিয়ে খেলেছিল, সেটিই ধরে রাখার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
এসকে/টিকে