© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের

শেয়ার করুন:
হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ পিএম | ১০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেন, হরমুজ প্রণালি ‘শান্তি ও সমৃদ্ধির পথ’ অথবা ‘পরাজয় ও দুর্ভোগের’ পথ হতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় লারিজানি বলেন, ‘হরমুজ প্রণালি হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নতুবা যুদ্ধপ্রিয়দের জন্য এটি পরাজয় ও দুর্ভোগের প্রণালিতে পরিণত হবে।

বিশ্লেষকদের মতে, তার এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

এসএন 

মন্তব্য করুন