© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা বিক্ষোভ করবে তাদের শত্রু হিসেবে ধরা হবে: ইরানের পুলিশ প্রধান

শেয়ার করুন:
যারা বিক্ষোভ করবে তাদের শত্রু হিসেবে ধরা হবে: ইরানের পুলিশ প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০০ এএম | ১১ মার্চ, ২০২৬
সাধারণ ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভের জন্য গত কয়েকদিন ধরেই আহ্বান জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এরমধ্যে গতকাল মঙ্গলবার দুইবার ইরানের মানুষকে বিক্ষোভ করতে বলেছেন নেতানিয়াহু। তবে দেশটির পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদন সতর্কতা দিয়েছেন, যারা শত্রুদের আহ্বানে এ মুহূর্তে রাস্তায় নামবে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

আহমেদ রেজা বলেছেন, সরকারি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “যেসব বিক্ষোভকারী শত্রুদের কথায় বিক্ষোভ করবে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।”

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন