© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

শেয়ার করুন:
ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ এএম | ১২ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৪টা ৩৫ মিনিটের দিকে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নতুন মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলেছে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইরান থেকে আবারও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/টিএ 

মন্তব্য করুন