© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি নৌ সেনাদের আটকের চেয়ে হত্যা বেশি মজার, ট্রাম্পকে বলেছেন এক জেনারেল

শেয়ার করুন:
ইরানি নৌ সেনাদের আটকের চেয়ে হত্যা বেশি মজার, ট্রাম্পকে বলেছেন এক জেনারেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৩ এএম | ১২ মার্চ, ২০২৬
গত সপ্তাহে ভারত থেকে মহড়া শেষে ফিরে যাওয়ার পথে শ্রীলঙ্কার উপকূলে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেনাতে সাবমেরিন দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার এক র‌্যালিতে বলেছেন, তিনি তার সেনা কর্মকর্তাদের জিজ্ঞেস করেছেন, কেন ইরানি নৌ সেনাদের ওপর শ্রীলঙ্কা উপকূলে হামলা চালানো হয়েছে। তাদের আটক না করে কেন তাদের জাহাজ ডুবিয়ে হত্যা করা হয়েছে।

এর জবাবে এক জেনারেল বলেছেন, ইরানি সেনাদের আটকের চেয়ে হত্যা করার বিষয়টি বেশি মজার।

ট্রাম্প র‌্যালিতে বলেন, “আমি বলেছি, কেন আমরা তাদের হত্যা করলাম। কেন আমরা তাদের আটক করে আমাদের নৌবাহিনীতে কাজে লাগালাম না?”

“তারা (সেনা কর্মকর্তারা) বলেছেন, ইরানি নৌ সেনারা আমাদের সেনাদের সমকক্ষ হতে পারবে না। কিন্তু আমি এতে কিছুটা হতাশ হয়েছি, জিজ্ঞেস করেছি, কেন আমরা তাদের হত্যা করলাম। আর সত্যি বলতে আমার এক জেনারেল বলেছেন ‘(আটকের চেয়ে) হত্যা করা বেশি মজা।’”

এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানের ৫৪টি জাহাজ মার্কিন সেনারা ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

সূত্র: আলজাজিরা

এমআর/টিএ 

মন্তব্য করুন