© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতৃত্ব-পরবর্তী পরিবর্তন নিয়ে বার্তা দিলেন মাসাবা

শেয়ার করুন:
মাতৃত্ব-পরবর্তী পরিবর্তন নিয়ে বার্তা দিলেন মাসাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মাতৃত্বের পর জীবন কতটা বদলে যায়, তা নিয়ে খোলামেলা অভিজ্ঞতা ভাগ করে নিলেন মাসাবা গুপ্তা। সন্তান জন্মের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও শরীর ও মনের ভেতরের পরিবর্তন এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। সম্প্রতি নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, নতুন মা হওয়ার পর শারীরিক ক্লান্তি, মানসিক চাপ এবং শরীরের দুর্বলতা সবকিছুই একসঙ্গে সামলাতে হয়েছে তাঁকে।

মাসাবার মেয়ের বয়স এখন সতেরো মাস। এই দীর্ঘ সময় পার হলেও শরীর আগের ছন্দে পুরোপুরি ফিরেনি বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে দীর্ঘদিন সন্তানকে স্তন্যপান করানোর কারণে কাঁধ ও পিঠের পেশিতে দুর্বলতা তৈরি হয়েছে। সেই কারণেই নিয়মিত শরীরচর্চাকে জীবনের অংশ করে নিয়েছেন তিনি। তাঁর কথায়, মাংসপেশির শক্তি ফিরিয়ে আনতে প্রতিদিন ব্যায়াম করা এখন প্রয়োজনীয় অভ্যাস।



তবে শুধু শরীরচর্চাই নয়, মানসিক স্থিরতার জন্যও নিজের আলাদা কিছু পথ তৈরি করেছেন মাসাবা। তিনি জানিয়েছেন, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, নিয়মিত প্রার্থনা করা এবং হনুমান চালিসা পাঠ করা তাঁকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করে। মন খারাপ বা অবসাদের মুহূর্তগুলো এভাবেই সামাল দেন তিনি। তাঁর বিশ্বাস, নিজের মনকে ব্যস্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখলে অনেক নেতিবাচক অনুভূতি দূরে রাখা যায়।

মাসাবার এই বক্তব্য নতুন মায়েদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। কারণ সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক অবসাদও বহু নারীর জীবনে বড় বাস্তবতা হয়ে ওঠে। সেই জায়গা থেকেই তাঁর খোলামেলা স্বীকারোক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে মাসাবার ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর মা নীনা গুপ্তাকে নিয়েও সম্প্রতি নতুন গুঞ্জন ছড়িয়েছে। বয়স নিয়ে সামাজিক আলোচনার মধ্যেই নীনা রসিকতার সুরে জানিয়েছেন, জীবন যদি আবারও বধাই হো-র মতো কোনও চমক এনে দেয়, তাতে তাঁর আপত্তি নেই। যদিও এ বিষয়ে মাসাবা নিজে কোনও মন্তব্য করেননি।

পিআর/টিকে    

মন্তব্য করুন