© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত ভুল : জার্মান চ্যান্সেলর

শেয়ার করুন:
রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত ভুল : জার্মান চ্যান্সেলর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
রাশিয়ান তেল ব্যবহারের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ভুল বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।

শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া বক্তব্যে মার্জ বলেন, আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোন বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে।

ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি বিরত বা বিভ্রান্ত হবে না বলেও উল্লেখ করেন চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। সূত্র : বিবিসি বাংলা।

এমআর/টিকে 

মন্তব্য করুন