© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় জেলা আ. লীগের সহসভাপতি রফিক গ্রেপ্তার

শেয়ার করুন:
নওগাঁয় জেলা আ. লীগের সহসভাপতি রফিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

গ্রেফতার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমআই/টিকে

মন্তব্য করুন