© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোমতী নদীর পাড়ে ইফতার করলেন কৃষিমন্ত্রী

শেয়ার করুন:
গোমতী নদীর পাড়ে ইফতার করলেন কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১১:৫৯ পিএম | ১৩ মার্চ, ২০২৬
কুমিল্লায় গোমতী নদী পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন। পরিদর্শনের পর তিনি এ নদীর পড়ে বসে ইফতার করেছে। 

শনিবার (১৩মার্চ) বিকেলে তিনি নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং নদীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় দেখা যায়, নদীর পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ইফতার করতে এসেছে বিপুল সংখ্যক সাধারণ মানুষ। 

কৃষিমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সচেতন হওয়ার আহ্বান করেন। তিনি বলেন, নদী আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীতে বর্জ্য ফেলা বন্ধসহ দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে তিনি নদীপাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার তরুণদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়রা আশা করছেন, গোমতী নদী রক্ষায় সংশ্লিষ্টদের উদ্যোগ আরও জোরদার হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন