গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন-এর আত্মপ্রকাশ: আহ্বায়ক রাফিদ বিল্লাহ, সদস্য সচিব সুজন শর্মা
ছবি: সংগৃহীত
১২:২৫ এএম | ১৪ মার্চ, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।
আজ শুক্রবার বিকেল চারটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের হেড অব মাল্টিমিডিয়া অমিত হাসান রবিন, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর-এর হেড অব ডিজিটাল জাকারিয়া ইবনে ইউসুফ এবং কিডস ক্রিয়েশন টিভির ব্রডকাস্ট ইনচার্জ হাবিবুল্লাহ সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের প্রতিটি সংবাদ ও কন্টেন্ট উপস্থাপনায় ভিডিও এডিটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও এডিটরদের সৃজনশীল শ্রমের মাধ্যমেই একটি সংবাদ বা প্রতিবেদন পূর্ণতা পায়। বক্তারা জোর দিয়ে বলেন, গণমাধ্যমে ভিডিও এডিটরদের কাজের যথাযথ মূল্যায়ন নিশ্চত করতে হবে।
আইকে/টিএ