হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও কাঁচামরিচ জব্দ
ছবি: সংগৃহীত
০৯:০৯ এএম | ১৪ মার্চ, ২০২৬
হবিগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ কসমেটিকস ও কাঁচামরিচ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৩ মার্চ) রাত ১০ টায় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি-৫৫) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, পৃথক অভিযানে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ৫৬ কেজি কাঁচামরিচ জব্দ করে। যার আনুমানিক মূল্য এক কোটি ৪৮ লাখ টাকা। অবৈধভাবে আনা এ পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল সীমান্তবর্তী মাধবপুর উপজেলার নোয়াহাটি নামক এলাকায় অবস্থান নেয়। বৃহস্পতিবার দিবাগত রাত (১৩ মার্চ) ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে বস্তাভর্তি ধানের তুষের ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস পাওয়া যায়। এছাড়াও ট্রাকটিতে অভিযানের সময় বস্তার ভেতরে লুকানো সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইস পাওয়া যায়।
এসএস/টিএ