© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢামেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

শেয়ার করুন:
ঢামেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ এএম | ১৪ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

শনিবার (১৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক র‍্যালিতে এ কথা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের সচিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা থেকে বিরত থাকতে হবে।

এ বিষয়ে ঢামেকের পরিচালক বলেন, ডেঙ্গুর উপদ্রব ঠেকাতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

মো. আসাদুজ্জামান আরও বলেন, চিকিৎসা নিতে এসে যেন কোনো রোগী ডেঙ্গুতে আক্রান্ত না হন, সে জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন