© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কী জানা গেল?

শেয়ার করুন:
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ১৪ মার্চ, ২০২৬
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের আজ শনিবার (১৪ মার্চ) আবার সিটিস্ক্যান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

তিনি বলেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। অস্ত্রোপচার সফল, বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। আজ আবারও সিটিস্ক্যান করা হবে।

এরআগে, এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে নিজের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং সার্বিক খোঁজখবর নেন। তিনি সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস শুক্রবার তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন।

ইয়াসির আব্বাস ফেসবুক স্টাটাসে লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়াগা অনেকভাবে কথা ছড়িয়েছে। আসলে ওইরকম কিছুই না। কিন্তু যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও বেশি ছিল। সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিল আরকি। আলহামদুল্লিল্লাহ, আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন। এখন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাহআল্লাহ।’

এসকে/টিএ

মন্তব্য করুন