© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে পানিরমোটর ছাড়াকে কেন্দ্র করে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:
বরিশালে পানিরমোটর ছাড়াকে কেন্দ্র করে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ এএম | ১৫ মার্চ, ২০২৬
পানিরমোটর ছাড়াকে কেন্দ্র করে বরিশাল নগরীর পিয়াজপট্টি এলাকায় দুই পক্ষের হাতাহাতির ঘটনায় আব্দুল বারেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চার জনকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ।

তারা হলেন-মাকসুদা বেগম, সুইটি আক্তার, নাহিদুল ইসলাম শুভ ও ​কাওসার মল্লিক।

নিহত আব্দুল বারেক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে নগরীর পেয়াজপট্টি এলাকার মোসলেম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়,বিকেলে বাড়ির পানিরমোটর ছাড়া নিয়ে একই এলাকার ইলিয়াসের স্ত্রী মাকসুদা বেগমের সাথে নিহতের স্ত্রী হাসনা হেনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় আব্দুল বারেক বাকবিতণ্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন