বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কাঠমান্ডু, ২০তম অবস্থানে রাজধানী ঢাকা
ছবি: সংগৃহীত
১১:১৮ এএম | ১৫ মার্চ, ২০২৬
বিশ্বের ১২২টি দেশের মধ্যে আজ রবিবার বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে নেপালের কাঠমান্ডু। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২০তম।
সকাল ১০টা ২৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কাঠমান্ডুর বায়ুর মান ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ১৫৯ স্কোর নিয়ে গতকাল শনিবারের মতোই দ্বিতীয় স্থান ধরে রেখেছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’।
তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে চীনের বেইজিং, যার স্কোর হচ্ছে ১৫৯। এ ছাড়া ১৫৮ স্কোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ ছাড়া ৯৪ স্কোর নিয়ে ঢাকা আছে ২০তম স্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।
এমআর/টিকে