© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে হিলি বন্দর

শেয়ার করুন:
ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে হিলি বন্দর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ১৫ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে এ সময়ে চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

রবিবার (১৫ মার্চ) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম।

তিনি জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ১০ দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।

আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে পারাপার স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭দিনই ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে সরকারি ছুটি ব্যতীত দিনগুলিতে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চালু থাকবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন