© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়ালো এনবিআর

শেয়ার করুন:
কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়ালো এনবিআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ১৫ মার্চ, ২০২৬
কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৫ মার্চ), জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং-এর দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশটিতে বলা হয়, আয়কর আইন,২০২৩-এর ধারা ৩৩৪ এর দফা (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সকল করদাতার, ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ০১ (এক) মাস বৃদ্ধি করলো রাজস্ব বোর্ড।

টিকে/

মন্তব্য করুন