© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতিকে বহাল রাখা সন্দেহজনক: আখতার হোসেন

শেয়ার করুন:
রাষ্ট্রপতিকে বহাল রাখা সন্দেহজনক: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ পিএম | ১৫ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, নির্বাচিত সরকার আসার পরও রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা সন্দেহজনক।

রোববার (১৫ মার্চ) এনসিপির পেশাজীবী অঙ্গসংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি এলাকায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আখতার বলেন, ‘এখনো কোন প্রেক্ষাপটে তাকে (রাষ্ট্রপতি) পদে রাখা হয়েছে, আমরা জানতে চাই। কারণ তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী। তাকে অবিলম্বে অভিশংসনের আওতায় আনতে হবে।’

এনসিপির সদস্যসচিব অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীরই ছিল। সুতরাং এর দায় তাকেই নিতে হবে। সংবিধানের দোহাই না দিয়ে জনগণের অভিপ্রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের অধিবেশন ডাকতে হবে,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ, সদস্যসচিব তৌহিদ হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএন 

মন্তব্য করুন