ঐতিহাসিক তারা মসজিদ পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
০৪:০৩ এএম | ১৬ মার্চ, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে শার্লেট পবিত্র রমজান মাস উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ পরিদর্শন করেছেন।
রোববার (১৫ মার্চ) ঢাকার ফ্রান্সের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, মুঘল স্থাপত্যের এক চমৎকার উদাহরণ এ তারা মসজিদটি বাংলাদেশের একটি ব্যাংক নোটেও স্থান পেয়েছে। এছাড়া ৫০ লাখেরও বেশি মুসলমানের সঙ্গে ফ্রান্স ইউরোপের বৃহত্তম মুসলিম জনসংখ্যার আবাসস্থল।
উল্লেখ্য, ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত তারা মসজিদ।
আঠারো শতকের প্রথম দিকে সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মাণ করা হয়। অতীতেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এ মসজিদটি পরিদর্শন করেছেন।
টিজে/টিএ