© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি দল ভুল পথে হাঁটলে এনসিপি ঠিক পথ দেখাবে: নাহিদ

শেয়ার করুন:
সরকারি দল ভুল পথে হাঁটলে এনসিপি ঠিক পথ দেখাবে: নাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ১৬ মার্চ, ২০২৬
সরকারি দল যদি ভুল পথে হাঁটে তবে ঠিক পথ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেখাতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৬ মার্চ) এনসিপি মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে এমনটা জানান তিনি।

এসময় সংস্কারের পক্ষে এনসিপির লড়াই জারি থাকবে জানিয়ে নাহিদ বলেন, দেশের তরুণ প্রজন্মের প্রতি যে আশা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এনসিপির পক্ষ থেকে তার সর্বোচ্চ প্রতিফলন দেখাতে হবে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে। বিএনপি গণভোটের পক্ষে, তবে প্রধান সংস্কারগুলোর পক্ষে নেই। নিজের মনমর্জি মতো সংস্কার করতে চাচ্ছে।

সরকারই এনসিপিকে সর্বোচ্চ বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এবি/টিএ

মন্তব্য করুন