সোনাহাট স্থলবন্দরে ১০ দিন ঈদের ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত
০২:৫৭ এএম | ১৭ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় স্থলবন্দরটির সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ ২০২৬ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সুবিধার কথা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ ২০২৬, শনিবার থেকে সোনাহাট স্থলবন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
এ সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমআই/টিএ