আগামী শুক্র ও শনিবার হতে পারে বজ্রসহ বৃষ্টি
ছবি: সংগৃহীত
০৩:১৭ এএম | ১৭ মার্চ, ২০২৬
দেশের কিছু কিছু জায়গায় গত কয়েক দিনে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আগামী শুক্র ও শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে গতকাল সোমবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আগামী শুক্র ও শনিবার বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত আকারে দেশের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তিনি আরো জানান, আগামীকাল বুধবারও আবহাওয়া একই থাকতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে রাত-দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।
এমআই/টিএ