© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পবিত্র এই দিনে চলে গেলি ভাই’- শামস সুমনের মৃত্যুতে জয়

শেয়ার করুন:
‘পবিত্র এই দিনে চলে গেলি ভাই’- শামস সুমনের মৃত্যুতে জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ১৭ মার্চ, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি অঙ্গনে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি শামস সুমনের সঙ্গে শেষ সময়ের স্মৃতি তুলে ধরেন।



এদিন শামসু সুমনের সাথে বসে ইফতারির মুহূর্তের একটি ছবি শেয়ার করেন জয়। লিখেন,“সপ্তখানিক আগে হয়তো একসাথে ইফতারিটা করেছিলাম।”

গত দুই মাসে শামস সুমনের সঙ্গে দীর্ঘ আড্ডা ও জীবনের নানা গল্প শোনার অভিজ্ঞতাও তুলে ধরেন জয়।

শবে কদরের দিনে শামস সুমনের প্রয়াণে পোস্টের শেষাংশে জয় লেখেন, “পবিত্র এই দিনে চলে গেলি ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুই বেহেস্তি।”

কেএন/এসএন

মন্তব্য করুন