© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা শামস সুমনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

শেয়ার করুন:
অভিনেতা শামস সুমনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৩ পিএম | ১৭ মার্চ, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার ১৭ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, শামস সুমনের মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



উল্লেখ্য অভিনয় জীবনে শামস সুমন ছিলেন এক সময়ের তুখোড় শিল্পী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮) এবং হ্যালো অমিত (২০১২)।

২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন