মালয়েশিয়ায় টাকা পাঠানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জে সংঘর্ষ
ছবি: সংগৃহীত
০১:৫৮ এএম | ২১ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মালয়েশিয়ায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খয়েরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও তোতা মিয়ার ছেলে আজিজুল মুন্সির মধ্যে মালয়েশিয়ায় টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গ্রামের বাড়িতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নম্বর ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য মো. আলী আকবর জানান, দুই গ্রুপের মধ্যে টাকা সংক্রান্ত বিবাদের কারণে সংঘর্ষ হয়। এতে চার-পাঁচজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আইকে/এসএন