© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদরাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন:
চাঁদরাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ এএম | ২১ মার্চ, ২০২৬
ঈদের আগের রাতে চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার মৃত ইসমাইলের ছেলে ও মোটরসাইকেল আরোহী ওহিদুল (১৭) এবং একই গ্রামের জয়নালের ছেলে ও মোটরসাইকেল চালক মিনহাজ (২২)।

অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন- অটোরিকশার যাত্রী ও চালক জাহিদুর রহমান জাপান (৬০) এবং এলিম (৪৩)। দুর্ঘটনার পর তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে লিলিখিলি মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিনহাজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওহিদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম সড়ক দুর্ঘটনার ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আইকে/এসএন

মন্তব্য করুন