© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ পিএম | ২১ মার্চ, ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মন্তব্য করেছেন, এবারের ঈদযাত্রায় যে ভাড়া কেলেঙ্কারি হয়েছে, তাতে জাতি হিসেবে আমরা লজ্জিত।

আজ শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, খুশির বার্তা নিয়ে ঈদ আসে এবং মানুষ নাড়ির টানে বাড়িতে ছুটে যায়। অতীতেও ঈদযাত্রায় নানা ভোগান্তি ছিল, তবে এবার তা মাত্রা ছাড়িয়েছে। পরিবর্তিত বাংলাদেশে এমনটি হওয়া মোটেও উচিত ছিল না বলে তিনি উল্লেখ করেন। ভাড়ার বিষয়ে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর একেক সময় একেক রকম বক্তব্যে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সরকার এই ঘটনায় লজ্জিত বা অনুতপ্ত কি না, তা তিনি জানেন না।

স্বল্প আয়ের মানুষের দুর্দশার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সারা বছর একটু একটু করে জমানো টাকা যদি শুধু যাতায়াত ভাড়াতেই শেষ হয়ে যায়, তবে তাদের ঈদের আনন্দটাই ম্লান হয়ে যায়। সাধারণ মানুষকে এভাবে কষ্টে ফেলাকে তিনি অমানবিক ও একধরনের মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। সাধারণ মানুষের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকারের চরম ব্যর্থতার তীব্র নিন্দাও জানান তিনি।

এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিরোধীদলীয় নেতা। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের পরিবর্তনের পর এটি দেশের দ্বিতীয় ঈদুল ফিতর।

যাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের প্রতি জাতির দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশবাসী ও প্রবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এসকে/এসএন

মন্তব্য করুন