© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

শেয়ার করুন:
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ২১ মার্চ, ২০২৬
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসএন 

মন্তব্য করুন