© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিদ্যুৎ কর্মকর্তার

শেয়ার করুন:
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিদ্যুৎ কর্মকর্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ২১ মার্চ, ২০২৬
ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন। তিনি কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।

ফরিদপুর সদরপুর ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়ায় যাচ্ছিলেন শরীফুল ইসলাম। পথে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এসএন 

মন্তব্য করুন