© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজ ছিল না, সালমানের সঙ্গে ঝগড়া, জীবনের কঠিন পর্যায়ে বিবেককে আশ্রয় দেন কে?

শেয়ার করুন:
কাজ ছিল না, সালমানের সঙ্গে ঝগড়া, জীবনের কঠিন পর্যায়ে বিবেককে আশ্রয় দেন কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ২১ মার্চ, ২০২৬
একসময় ধারাবাহিকভাবে আলোচিত ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা শক্ত করেছিলেন বিবেক ওবেরয়। সাথিয়া, কোম্পানি, ওমকারা কিংবা শুটআউট অ্যাট লোখান্ডওয়ালার মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কাড়লেও একসময় হঠাৎ করেই কাজ কমে যায়। দীর্ঘ সময় নতুন কোনো ছবির প্রস্তাব না পেয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

অভিনেতার ভাষ্য, টানা চৌদ্দ থেকে পনেরো মাস এমন সময় গেছে, যখন হাতে কোনো কাজ ছিল না। পেশাগত অনিশ্চয়তা তাঁকে মানসিকভাবে নাড়া দিয়েছিল। অভিনয়জগতে সাফল্য থাকলেও যে সবসময় কাজ নিশ্চিত থাকে না, সেই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়েছে তাঁকে।



এই সময়টিকে ঘিরে বহুদিন ধরেই আলোচনায় ছিল সালমান খান–এর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। অতীতে ব্যক্তিগত সম্পর্ক এবং প্রকাশ্য মতবিরোধ নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হয়েছিল। অনেকের ধারণা, সেই বিরোধের প্রভাবও তাঁর কাজের সুযোগে পড়েছিল। যদিও বিষয়টি নিয়ে সরাসরি দায় চাপাননি বিবেক।

সম্প্রতি নিজের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, সবচেয়ে ভেঙে পড়া মুহূর্তে আশ্রয় পেয়েছিলেন মায়ের কাছেই। মানসিক চাপ বাড়লে মায়ের কোলে মাথা রেখে কেঁদেছেন, প্রশ্ন করেছেন কেন তাঁর সঙ্গেই এমন হচ্ছে।

বিবেকের কথায়, তাঁর মা সমবেদনা জানিয়ে থেমে থাকেননি, বরং মনে করিয়ে দিয়েছেন সাফল্যের সময় যেমন প্রশ্ন করা হয়নি কেন এত ভালো হচ্ছে, তেমনি কঠিন সময়কেও জীবনের অংশ হিসেবেই গ্রহণ করতে হবে। সেই কথাই তাঁকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করেছে।

অভিনেতা মনে করেন, জীবনে এমন একজন মানুষ প্রয়োজন, যার কাছে নিঃসংকোচে নিজের সব দুর্বলতা বলা যায়। তাঁর জীবনে সেই জায়গাটি দখল করে আছেন মা।

পিআর/এসএন

মন্তব্য করুন