© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৭ সালে শুরু হতে পারে ইউরোপীয় ক্রিকেট নেশনস কাপ

শেয়ার করুন:
২০২৭ সালে শুরু হতে পারে ইউরোপীয় ক্রিকেট নেশনস কাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ২১ মার্চ, ২০২৬
দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে ইউরোপীয় দেশগুলোকে নিয়ে একটি বার্ষিক টুর্নামেন্ট আয়োজনের। আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে আসতে পারে আরও সুনির্দিষ্ট ঘোষণা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস।

প্রাথমিকভাবে এই টুর্নামেন্টে অংশ নিতে পারে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি (সম্ভাব্য)। টুর্নামেন্টের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আয়োজনের জন্য গ্রীষ্মের শুরুর দিকে খোঁজা হচ্ছে উপযুক্ত সময়।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অতীতে এমন প্রস্তাবে খুব একটা আগ্রহী ছিল না। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলেছে। বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি ও স্কটল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্স এবং ইংল্যান্ডকে শক্ত চ্যালেঞ্জ জানানোর বিষয়টি ইসিবিকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

ইংল্যান্ডের অংশগ্রহণ এই টুর্নামেন্টের বাণিজ্যিক মূল্য এবং সম্প্রচার স্বত্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। আর উদীয়মান খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার জন্য হতে পারে এটি একটি দারুণ মঞ্চ।

ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, এক বছর আগেও এটি একটি কাল্পনিক ধারণা মনে হতো। তবে এখন এটা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েছে। তবে লজিস্টিক সহায়তা, আন্তর্জাতিক সূচি এবং বিদ্যমান ব্রডকাস্টিং চুক্তির মতো কিছু জটিলতা এখনও মেটানো বাকি। তিনি বলেন, ‘আমি এই ধারণাটিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটি কার্যকর করার জন্য সব পক্ষের সাথে কাজ করছি।’

টিকে/

মন্তব্য করুন